জাককানইবিতে ইংরেজি বিভাগের প্রথম পুনর্মিলনী

জাককানইবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ২১:১১আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২১:১২

জাককানইবিতে ইংরেজি বিভাগের প্রথম পুনর্মিলনী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে প্রথম পুনর্মিলনী ২০১৮ তথ্য সংগ্রহ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন শিক্ষার্থীদের মতামত অনুষ্ঠান  বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আইকিউএসি এর পরিচালক এবং সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রশীদুন নবী, সামাজিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও ইংরেজি  বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, নতুন-পুরাতন শিক্ষার্থী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

অনুষ্ঠানে অ্যালামনাই শিক্ষার্থীরা বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি পরিমাণে গবেষণা কাজে নিয়োজিত হতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহবায়ক নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম