রুয়েট ভিসির সঙ্গে রাবিসাসের সৌজন্য সাক্ষাৎ

রাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২০:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৪০

রুয়েট ভিসির সঙ্গে রাবিসাসের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যরা। সোমবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ বলেন, ‘বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এখনো অনেক পিছিয়ে। তার কারণ হলো গবেষণা। আমাদের দেশে গবেষণা খাতে বরাদ্দ অনেক কম। তাই মানসম্মত ও ভালো গবেষণা কমে যাচ্ছে। এ খাতে বরাদ্দ বৃদ্ধি করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন-রাবিসাসের সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক বিজয় প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম