প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১৯:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:০২

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোক দিবসের এ আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। উক্ত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ. জে. এম. ওমর ফারুক।

ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট (আইটিএইচএম) বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিকুর রহমান খান, আইন বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আফতাব উদ্দিন এবং বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ আলোচনা অনুষ্ঠানে জাতির জনকের প্রতি স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ প্রায় ৩ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাড্ডা আলীয়া মাদ্রসার সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম