মাভাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১৯:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৫৫

মাভাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর প্রসাশনিক ভবনের সামনে থেকে একটি শোক র‍্যালি পুরো ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম সাইফুল্লাহ, প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল প্রভোস্ট ড. পিনাকী দে, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও এতিমদের জন্য ভোজের আয়োজন করা হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম