ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টারের স্বীকৃতি পেয়েছে স্কিল জবস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:৫৪


ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টারের স্বীকৃতি পেয়েছে স্কিল জবস ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টারের স্বীকৃতি পেল চাকরি খোঁজার জনপ্রিয় ও নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল স্কিল জবস। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের সহযোগিতায় এ পরীক্ষা গ্রহণ করবে ব্রিটিশ কাউন্সিল।

এ উপলক্ষে গতকাল ২৮ আগস্ট ২০১৮ তারিখে স্কিল জবসের কর্পোরেট সভাকক্ষে ব্রিটিশ কাউন্সিল ও স্কিল জবসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের পরিচালক সেবাস্তিন পিয়ার্স। উল্লেখ্য, এপটিস টেস্ট হচ্ছে ইংরেজি ভাষার ওপর দক্ষতা বিষয়ক একটি আধুনিক ও সহজবোধ্য পরীক্ষা যা ব্রিটিশ কাউন্সিল পরিচালনা করে থাকে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা সারওয়াত রেজা, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক এ এস এম হুমায়ূন মোর্শেদ, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যানের বিশেষ সহকারী আমেনা হাসান এ্যানা, স্কিল জবসের অপারেশন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা, স্কিল জবসের ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহীন খান এবং স্কিল জবসের প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের নির্বাহী মো. বোরহান উদ্দীন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে জানানো হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে স্কিল জবস এপটিস টেস্টের গুরুত্বের ওপর সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করবে যেখানে উচ্চ পর্যায়ের মানবসম্পদ প্রধান ও ব্যবস্থাপকরা উপস্থিত থাকবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম