জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৭ দিনের ছুটি শেষে আগামী (১ সেপ্টেম্বর) শনিবার খুলছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হচ্ছে ভাসানী বিশ্ববিদ্যালয়।
জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. সামছুল আলম জানান, জাতীয় শোকদিবস ও ঈদুল আজহার ছুটি উপলক্ষে ১৫ আগস্ট, বুধবার থেকে ৩১ আগস্ট, শুক্রবার পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিস বন্ধ ছিল। আগামী ১ সেপ্টেম্বর, শনিবার থেকে যথানিয়মে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে। একই সাথে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম।
উল্লেখ্য, জাতীয় শোকদিবস ও ঈদুল আজহা উপলক্ষে ১৫ আগস্ট থেকে মাভাবিপ্রবিতে ছুটি ঘোষণা করা হয়।








