সিআইইউতে সৈয়দ আহমদুল হকের জন্ম শতবার্ষিকীর সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪

সিআইইউতে সৈয়দ আহমদুল হকের জন্ম শতবার্ষিকীর সেমিনার মরমি গবেষক সৈয়দ আহমদুল হকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেমিনার ও আলোচনাসভা  নগরের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় উপমহাদেশে সুফি সাধনা, মরমি গবেষণা ও সুফি সাহিত্য চর্চায় যিনি অনন্য অবদান রেখেছেন তিনি হলেন শাহ সুফি সৈয়দ আহমদুল হক (১৯১৮-২০১১)।

সুফিতত্ত্বের আদর্শ সাধক পারস্যের দার্শনিক মাওলানা রুমির মসনভি শরীফের তুলনামূলক আলোচনা, বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে চারিত্রিক দৃঢ়তা অর্জনপূর্বক তিনি বাংলার রুমি খেতাবে ভূষিত হন। শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী বাংলাদেশের সুফিতত্ত্বের একজন সফল গবেষকও বটে।

সৈয়দ আহমদুল হকের ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, সিআইইউর উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলার রুমি সৈয়দ আহমদুল হককে স্মরণ করা মানে তার আদর্শ ও বাণীকে স্মরণ করা। তার আদর্শকে ধারণ করতে পারি তবে তার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতি উপকৃত হবে। অবশেষে তিনি আগত অতিথিদের আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম।

‘শাহ সুফি সৈয়দ আহমদুল হকের মানবধর্ম’ শীর্ষক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মো. নূরে আলম।

এ আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সৈয়দা খুজিস্তা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ভাষার অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন এবং সৈয়দ নিলুফার শামসুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাখাওয়াত হোসেন মজনু।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম