মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সহযোগিতায় ‘আন্ডারস্ট্যাটমেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক এ্যানালাইসিস অব বিডিএইচএস ডাটা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। রিসোর্স ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. এরশাদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার জাহান মলয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌরাঙ্গ কুমার পাল।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. বিনইয়ামিন। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ ‘ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভে ডাটা’ ওয়ার্কশপের মাধ্যমে এর বিভিন্ন চলক সম্পর্কে জানা যাবে এবং এ্যানালাইসিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








