ইবিতে আত্মহত্যা পরিহারে সচেতনামূলক কর্মসূচি

ইবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

ইবিতে আত্মহত্যা পরিহারে সচেতনামূলক কর্মসূচি ‘আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ল এ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে আলোচনা সভায় অংশ নেয়।

পদযাত্রায় অংশগ্রহণ করেন এলএভিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড.রেবা মন্ডল, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আল-ফিক্বহ বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোছা: শাম্মী আক্তার।

মারুফ ওহাবের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার, বিলাসী সাহা, এলএভিডিসির উপদেষ্টা সদস্য কে এম মাহফুজুর রহমান মিশু, মোমিনুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধ করতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিবছর নানা কারণে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যা করছেন। বিভিন্ন সভা, সেমিনার, কাউন্সিলিং এর মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম