ইউল্যাবের নতুন উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭
 

ইউল্যাবের নতুন উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ইউল্যাবের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক সামসাদ মর্তূজাকে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি রাষ্ট্রপতি এক প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য এ নিয়োগ দেন। 

উপ-উপাচার্য হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে কর্মরত ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২০১৬ সালের আগস্ট মাসে ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। 

ড. মর্তূজা বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

তিনি সিনিয়র ভিজিটিং ফুলব্রাইট পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে ২০১৩ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট লস এঞ্জেলেস (ইউসিএলএ) এ যোগদান করেন। তিনি ইউনিভার্সিটি অব এ্যারিজোনা থেকে ফুলব্রাইট স্কলার হিসেবে এ্যামেরিকান ইন্ডিয়ান স্টাডিজ এ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানেই তিনি ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় ও আন্তর্জাতিক নামকরা জার্নালগুলিতে তার অসংখ্য নিবন্ধ প্রকাশ হয়েছে। অনেক বইয়ের প্রনেতা প্রফেসর মর্তুজা প্রধান ইংরেজি দৈনিকগুলোর একজন নিয়মিত কলামিস্ট ও কবি। দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম