ইবিতে ৩৩ দলের আন্তঃবিভাগ ফুটবল

ইবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১
image

জমকালো আয়োজনে মাঠে গড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০১৮। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। 

ইবিতে ৩৩ দলের আন্তঃবিভাগ ফুটবল

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান,ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম,ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন,ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম,ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত তিমিরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন,‘যুব সমাজকে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে ক্রীড়াচর্চার কোনও বিকল্প নেই। আজ নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতিচর্চার আয়োজন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি।’

বিশেষ অতিথির বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন,একজন খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করেন। যেমন আমরা একটি দেশের রাষ্ট্রপতির নাম না জানলেও সেই দেশের সেরা খেলোয়াড়কে চিনি এবং জানি। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনও বিকল্প নেই। সুশৃংঙ্খল পরিবেশে ক্রীড়া নৈপূণ্য দেখাতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।’

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,এবারের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৩ দল ও আন্তঃহল টুর্নামেন্টে মোট ৪টি হল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় বর্তমান চ্যম্পিয়ন আইন বিভাগ ৪-১ গোলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম