রাবিতে ৪ হাজার আসনের জন্য লড়বে দেড় লক্ষ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯
image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীরা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক আবেদনে ২ লক্ষ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থীর মধ্য থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এ বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলা ট্রিবিউনকে বলেন, 'প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নির্ধারিত ফি জমা দিতে হবে। এই সময়ের মধ্যে তালিকাভুক্ত সব শিক্ষার্থী ফি জমা না দিলে পরবর্তীতে অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে। এভাবে তিনটি ধাপে ভর্তির আবেদন সম্পন্ন হবে। আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত ফি আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে পরিশোধ করতে হবে। ১ হাজার ২৫৪ টাকা ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য, ৭২৬ টাকা ‘বি’ ইউনিটের জন্য, ৯৯০ টাকা ‘ডি’ ইউনিটের জন্য এবং ১ হাজার ১২২টাকা ‘ই’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলে প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলে। প্রাথমিক এ আবেদনে ৪ হাজার ১৭৩  (কোটা ব্যতিত) আসনের বিপরীতে মোট ২ লক্ষ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থী আবেদন করেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬ হাজার ৪০৭, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৬০৪, ‘সি’ ইউনিটে ৬১ হাজার ২৩৪, ‘ডি’ ইউনিটে ৬০, হাজার ২৯৩ এবং ‘ই’ ইউনিটে ৬৯ হাজার ৫১৮ ভর্তীচ্ছু আবেদন করেন। 



/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম