কোটা সংস্কার: রাবিতে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮
image

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।

কোটা সংস্কার: রাবিতে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আসে। এরপর তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
সমাবেশ থেকে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারি, মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি, কোনও প্রস্তাবনা নয়; আপনার সন্তানেরা প্রজ্ঞাপন নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চায়।’ এসময় তিনি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
কান্নাজড়িত কণ্ঠে মাসুদ মোন্নাফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও তিন মাস ক্যাম্পাসে আসতে পারিনি। ছাত্রলীগের হামলায় আহত তরিকুলের অবস্থা এখনও স্বাভাবিক নয়। ডাক্তার বলেছেন, পায়ে ভর দিয়ে হাঁটতে এখনও ১৫-২০ দিন সময় লাগবে।’
কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি বলেন, ‘কোটা আন্দোলনে কারা হামলা করেছে, তার প্রমাণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি। তাই হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নিন।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম