প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএফের উদ্যোগে ইয়ুথ সামিট

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১

ইয়ুথ সামিট ২০১৮ বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুথ ইন ইনোভেশন টু এচিভ এসডিজি’ অ্যান্ড ‘ইয়ুথ ইন ট্যুরিজম টু এচিভ এসডিজি’ শীর্ষক থিমকে সামনে রেখে ইয়ুথ সামিট ২০১৮ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, এম.পি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে অবস্থিত নরওয়ের রাষ্ট্রদূত মিস সিডসেল ব্লিকেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মেদ আল মোহাইরী, অস্ট্রেলিয়ার উপ-রাষ্ট্রদূত মিস পেনি মরটন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক।

উক্ত ইয়ুথ সামিট ২০১৮-এর আয়োজক বিবিএফ এর চেয়ারম্যান মাসুদ এ. খান অনূষ্ঠান পরিচালনা করেন এবং সহ-উপস্থাপনা করেন বিবিএফ-এর পরিচালক কানতারা কে. খান।

এছাড়াও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. এজেএম ওমর ফারুক, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উক্ত সামিটে উপস্থিত ছিলেন।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইয়ুথ সামিট ২০১৮-এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল একাত্তর টেলিভিশন, রেডিও ফূর্তি, দৈনিক সমকাল ও দ্য ডেইলি স্টার এবং অনলাইন নিউজ পার্টনার হিসেবে ছিল বিবিএফ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্ট্রেটিজিক পার্টনার এবং ব্যাংক পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম