নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৪
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেছেন, ‘ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এমন দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মময় জীবনের সাফল্য এবং তার শতায়ু কামনা করি। নোবিপ্রবি উপাচার্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।’

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘শিশু মেলা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই শিশু মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেলায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রথম পর্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শিশুদের নিয়ে কেক কাটেন উপাচার্য। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এ সময়। দ্বিতীয় পর্বে উপাচার্যকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন,সম্পাদক এস এম ধ্রুবসহ অন্যান্য নেতাকর্মীরা। উভয় পর্বে মঞ্চে উপস্থিত ছিলেনপ্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ মিঞা,সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল  ইসলাম,রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক,শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন,অফিসার্স অ্যাসোশিয়েসন এর সভাপতি ডাঃ মোখলেস উজ জামান প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ জুমা প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম