ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মানব সম্পদ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে প্রথমাবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মানব সম্পদ সম্মেলন-২০১৮।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদ’ শীর্ষক এই সম্মেলন আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকার, মানব সম্পদ সংগঠন ও বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনীয় নীতি ও কৌশলগত সহায়তা পাবে। এছাড়া দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন ও নেতৃত্ব তৈরিতে আইডিয়া ও মত বিনিময়ের প্লাটফর্ম হিসেবে কাজ করবে সম্মেলন। কর্পোরেট জগতের প্রায় এক হাজার অংশগ্রহণকারীর উপস্থিতিতে ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে শেষ হবে জাতীয় মানব সম্পদ সম্মেলন।
ব্রাজিলের ওয়ার্ল্ড ফেডারেশন অব পিপল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস লেইলা নাসিমেন্তো, আমেরিকার গ্লোবাল কোয়েশন্ট এর প্রফেশনাল ট্রেইনার, কোচ এবং ডিরেক্টর মিসেস জেন হায়াত বিদেশি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগ্যানাইজেশনের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়্যারমান মোহাম্মদ সবুর খান বক্তব্য রাখবেন।
সম্মেলনের টাইটেল স্পন্সর ইউনাইটেড ইন্টারন্যানশাল ইউনিভার্সিটি এবং পার্টনার সংগঠন হিসেবে থাকবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল হিউম্যান রিসোর্স সোসাইটি, বাংলাদেশ অরগ্যানাইজেশন অব লার্নিং এবং ডেভলপমেন্ট, ইনস্টিটিউশন অব পার্সোনাল ম্যানেজম্যান্ট, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট অব ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক রিসার্স অব ইউআইইউ।
সম্মেলন উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউআইইউয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত)অধ্যাপক মোহাম্মদ হাসনান আহমেদ, সম্মেলন পৃষ্ঠপোষক মোহাম্মদ মোশাররফ হোসাইন, সম্মেলন চেয়ারম্যান জনাব কাজী এম আহমেদ, সম্মেলন সচিব অধ্যাপক ড. এফ এ সোবহানী এবং সম্মেলন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ আর জোয়ার্দার।








