মাভাবিপ্রবিতে পঞ্চম দিনেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৬:৪৫
image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষার অ্যাকাডেমিক অর্ডিন্যান্স বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মাভাবিপ্রবিতে পঞ্চম দিনেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রবিবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও করে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

এদিকে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও টাংগাইল ৫ আসনের সংসদ সদস্য মো: ছানোয়ার হোসেন এমপি শিক্ষার্থীদের আন্দোলনে এসে একাত্মতা পোষণ করে বলেন, ২৪ তারিখ রিজেন্ট বোর্ডের বৈঠকে অর্ডিন্যান্স বাতিল করার দাবি উত্তাপন করবেন।

মাভাবিপ্রবিতে পঞ্চম দিনেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কঠিন অর্ডিন্যান্স নেই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, অর্ডিন্যান্সের জন্য অনেক ছাত্র আজ ছাত্রত্ব হারাতে বসেছে। অর্ডিন্যান্সের জন্য গড়ে সকল বিভাগের ২৫ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। আমরা এ অর্ডিন্যান্সের পরিবর্তন চাই। রিজেন্ট বোর্ডের সদস্যের আশ্বাসে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন। দাবি মানা না হলে আবারো কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়েছন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সেমিস্টার পরীক্ষা বন্ধ রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের অ্যাকাডেমিক মিটিং এ অর্ডিন্যান্স বিষয়ে আলোচনা হয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কাজ করছি। খুব দ্রুত চলমান সমস্যার সমাধান হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম