মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ক্যাম্পাস রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৫:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:০৬
image

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণ সমাজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) ডিরেক্টর অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহজাবিন হক। বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পরিচালক হুমায়ূন কবির, সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের মনোচিকিৎসক বিলকিস খানমসহ আরও অনেকে।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মাহজাবিন হক বলেন, ‘শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো মানুষের মনও অসুস্থ হয়। এজন্য চিকিৎসা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করলেও মানসিক অসুস্থতার জন্য আমরা চিকিৎসা গ্রহণ করতে চাই না।’ এটা মোটেও উচিত নয় বলে জানান মেহজাবিন হক।
তবে ইদানীং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে উল্লেখ করে মনোবিজ্ঞানের এই শিক্ষক বলেন, সচেতনতা আরও বাড়ানো উচিত এবং এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা উচিত। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম