বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে র‍্যালি ও আলোচনা

ক্যাম্পাস রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৫০
image

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের আয়োজনে ও  নর্দান কঞ্জুমার প্রোডাক্টস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি ড্যাফোডিল টাওয়ার থেকে বের হয়ে ধানমন্ডির প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় ড্যাফোডিল টাওয়ারে ফিরে আসে।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে র‍্যালি ও আলোচনা
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ‘সূর্যমুখী ফুল থেকে তেল ও স্বাস্থ্য উপকারিতা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. বেল্লাল হোসেন। উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার,ইউএসএআইডির ফিড দ্য ফিউচার বাংলাদেশ প্রকল্পের প্রধান টিম রাসেল,নর্দান কঞ্জুমার প্রোডাক্টস লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মাহবুব উল আলম এবং এম অ্যান্ড জে গ্রুপের প্রকিউরমেন্ট বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের শিক্ষক ড. আমির আহমেদ। আলোচনায় ইউএসএআইডির ফিড দ্য ফিউচার বাংলাদেশ প্রকল্পের প্রধান টিম রাসেল বলেন,‘ক্ষুদ্র আয়তনের  ১৬ কোটি মানুষের দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা রীতিমতো বিস্ময়কর। বাংলাদেশ সেই বিস্ময়কর কাজ করেছে। এদেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তারা অসম্ভব পরিশ্রমী আর মেধাবী। তাদের অবদানেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে।’ এখন দেশের মানুষের পুষ্টি ও ভেজালমুক্ত খাদ্যের দিকে নজর দেয়া উচিত বলে মনে করেন টিম রাসেল।
নর্দান কঞ্জুমার প্রোডাক্টস লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মাহবুব উল আলম তার বক্তব্যে বলেন,নর্দান কঞ্জুমারই বাংলাদেশে প্রথম সূর্যমুখী ফুল থেকে তেল উৎপাদন করেছে। এজন্য কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে সূর্যমুখী চাষ করতে হয়েছে বলে জানান তিনি। মাহবুব উল আলম বলেন,দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় টিম রাসেলের নেতৃত্বে একদল কৃষককে প্রশিক্ষণ দিয়ে তারা সূর্যমুখী চাষ করছেন এবং সেই সূর্যমুখী থেকে তেল উৎপাদন করে বাজারজাত করছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক