রুয়েটের ভর্তি পরীক্ষা শেষ, অনুপস্থিত সহস্রাধিক

রাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ২৩:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২৩:৪৪

রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২৪৩ জন ভর্তিচ্ছু অনুপস্থিত ছিলেন। রবিবার সকাল ৯টা থেকে দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯ টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানিং বিভাগ) এবং ‘খ’ (আর্কিটেকচার বিভাগ) গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে ১২৩৫টি আসনের বিপরীতে ৭৪৮৮জন প্রবেশপত্র তুললেও পরীক্ষায় অংশ নিয়েছে ৬০৪১জন।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিল।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তৎপরতার কারণে কোনও ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।

আগামী ৩১ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd তে প্রকাশ করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম