জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯ শিক্ষাবর্ষে) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা পাঁচদিন বৃদ্ধি করে ৩১ অক্টোবর রাত ১২টা থেকে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সাথে ভর্তি পরীক্ষায় নতুন চার বিভাগ সংযোজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাককানইবিতে (২০১৮-১৯ শিক্ষাবর্ষে) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ০৫টি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে আবেদন করার সময়সীমা ৩১ অক্টোবর তারিখের পরিবর্তে আগামী ০৫ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে চারটি ইউনিটে নতুন চারটি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে, ক ইউনিটে যুক্ত হয়েছে দর্শন বিভাগ, এতে আসন সংখ্যা ৫০, খ-তে পরিসংখ্যান বিভাগ, আসন সংখ্যা ৪০, সি ইউনিটে ব্যবস্থাপনা বিভাগ, আসন সংখ্যা ৫০ এবং সমাজবিজ্ঞান বিভা যুক্ত হয়েছে ঘ ইউনিটে। এর আসন সংখ্যা ৫৫।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ভর্তি পরীক্ষা ও আবেদন বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-এ প্রকাশিত বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা থেকে পাওয়া যাবে।








