জবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:৩০
image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'শিল্প-সৃজনে আলোকিত হই’ স্লোগানকে সামনে রেখে ১ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮ এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, 'এ ধরনের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনে স্বপ্নের অগ্রযাত্রায় প্রথম সোপান রোপণ করেছে। স্থান সংকট থেকে শুরু করে নানা ধরনের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এই ধরনের অভূতপূর্ব বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন জাতীয় শিল্পকলার কোনও আয়োজন থেকে কম নয়।'
জবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলপ্তগীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজুলর রশিদ খান।
বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উপলক্ষে ২২ অক্টোবর একাডেমিক ভবনের নিচতলায় ‘১ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ শুরু হয়ে আজ (৪ নভেম্বর) পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল। এতে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের তৈরি করা ছবি ও অন্যান্য শিল্প কর্ম স্থান পায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম