ইবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ২৫ নভেম্বর

ইবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২২:৩৭




ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৫ নভেম্বর শুরু হবে। সোমবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমন্বয়কারীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সমন্বয়কারীরা জানান, ২৫ নভেম্বর মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম শিফটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ নভেম্বর মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের দ্বিতীয় ও তৃতীয় শিফটের সাক্ষাৎকার নেওয়া হবে।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারও অনুষ্ঠিত। সাক্ষাৎকারের পর ৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৩ ডিসেম্বরের পর মেধাতালিকায় স্থানপ্রাপ্তরা ভর্তির সুযোগ পাবেন না।

৯ ডিসেম্বর অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ১২ ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত বিভাগসমূহের পছন্দক্রম ও ভর্তির আবেদন ফরম পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন ফরমের কপি প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। বিভাগের পছন্দক্রম ফরম ও ভর্তির আবেদন ফরম পূরণ না করলে কোনও ভর্তি প্রার্থীকে বিভাগ মনোনয়ন দেওয়া হবে না। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ড, মূল সার্টিফিকেট অথবা প্রশংসাপত্র, মূল নম্বরপত্র ও সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা www.iubd.info তে পাওয়া যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম