জাককানইবিতে শিক্ষক বহিষ্কারের দাবিতে আন্দোলন

জাককানইবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:২৩
image

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে তার স্থায়ী বহিষ্কার চেয়ে স্মারকলিপি প্রদান ও মৌন মিছিল করেছে সংগীত বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।

জাককানইবিতে শিক্ষক বহিষ্কারের দাবিতে আন্দোলন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত শিক্ষকের একটি পোস্টের (ছবি সম্বলিত) প্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীরা  ক্ষুব্ধ হয়ে রেজিস্ট্রার বরাবর অভিযোগ প্রদান করে। তারপর একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় দেখা করে স্থায়ী বহিষ্কার চায় অভিযুক্ত শিক্ষকের।
বিষয়ের সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয় বলেন, ‘আমার বলার কিছুই নেই,আমি সকলের ভালো চাই। দুই দিনের মধ্যে তারা তাদের প্রত্যাশার ফল পাবে।’  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম