রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। অর্থনীতি বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিভাগটি। মঙ্গলবার বিকেল ৩টা বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় শারীরিক শিক্ষা বিভাগ। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় জয় লাভ করে তারা। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন আবির।
উল্লেখ্য, গত মাসের ২৫ তারিখে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। এ খেলায় বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ অংশগ্রহণ করে।








