জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সন্ধ্যারাতে হোস্টেল গেট বন্ধের প্রতিবাদে নারী শিক্ষার্থীরা গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ শহীদ মিনারে অবস্থান নেয়।
গতকাল ২৮ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী মেস মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সভা করা হয়। সভায় সিদ্ধান্তের হয় রাত ৮টার মধ্যে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে হবে এবং ৮টা ৩০ মিনিটের মধ্যে ছাত্রীবাসগুলোতে প্রবেশ করতে হবে । এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে সরগরম হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশাসনের এমন সিদ্ধান্তকে নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ জানিয়ে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। আন্দোলনরত নারী শিক্ষার্থীদের সঙ্গে পরে অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়।
এ বিষয়ে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি যেটি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান নির্দেশ দিয়েছেন।’








