শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিলেন আয়মান সাদিক

যবিপ্রবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:০৩
image

বর্ণাঢ্য আয়োজন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা। 

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিলেন আয়মান সাদিক
২৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিযোগিতার পিচিং রাউন্ড শেষে ১৭টি দলের মধ্য থেকে ৫টি দল ফাইনাল রাউন্ডে পৌঁছায়। ফাইনাল রাউন্ডে ৫টি দলের মধ্য থেকে ‘দি-লুজার’ দলের সাথে সমান পয়েন্ট ব্যবধান নিয়েও বাস্তবধর্মী ও যুগোপযোগী আইডিয়া দিয়ে এককভাবে বিজয়ী হয় ‘অটোফ্যাগি’ দল। অটোফ্যাগি’ দলের ব্যবসায় ধারণা ছিল বর্জ্য ব্যবস্থাপনা করে বায়োগ্যাস ও তেল উৎপাদন করা যাতে ১০ হাজার লোকের কর্মসংস্থান হয়। ‘অটোফ্যাগি’ দলের সদস্যারা হলেন ফরিদ আহমেদ সাকিব (দলনেতা), কাতিবুর রহমান রাব্বি সৈকত তূর্য দীপ। বিজয়ী দল আগামী বছরের ফেব্রুয়ারিতে হাল্ট প্রাইজের আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে ভারতে যাবেন।
প্রতিযোগিতা শেষে এক ঘন্টাব্যাপী সেশন নেন জনপ্রিয় অনলাইন স্কুল ‘টেন মিনিট স্কুলের’ প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তিনি শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার দিক নির্দেশনা, দক্ষতা উন্নয়ন, সিভি লিখন, চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভাইভা উপস্থাপন প্রভৃতি বিষয়ে বিস্তারিত ভাবে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সমাপনী  বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিচারকমণ্ডলী, বিজয়ী দলকে সম্মাননা প্রদান, হাল্ট প্রাইজের যবিপ্রবির নির্বাহী দলের সদস্যদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যশোর ব্রাঞ্চের  সহকারী ম্যানেজার (এমএমই বিজনেস ) মোহাম্মদ মঞ্জুরুল করিম সোহাগ, ওয়ার্ল্ড হ্যাপিনেস অ্যান্ড পিস ফাউন্ডেশনের  সহ-প্রতিষ্ঠাতা চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, পাঠাওয়ের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (প্লাটফর্ম) তৌহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাঁকন বালা ও সাথী হালদার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম