পবিপ্রবিতে ‘হেকেপ প্রকল্পের প্রভাব মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১০
image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে ‘পবিপ্রবিতে হেকেপ প্রকল্পের প্রভাব মূল্যায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পবিপ্রবির আইকিউএসি সেমিনার কক্ষে হেকেপ এর প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্তোর সভাপতিত্বে অনুষ্ঠিত  সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।

পবিপ্রবিতে ‘হেকেপ প্রকল্পের প্রভাব মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এসময় তিনি বলেন,পবিপ্রবিতে চলমান হেকেপ এর প্রকল্পগুলো বাস্তবায়নে এখানকার শিক্ষক ও গবেষকরা যথেষ্ট সাফল্য দেখিয়েছেন। পবিপ্রবির শিক্ষক ও গবেষকরা আগামীতে আরও নতুন নতুন প্রকল্প পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী ও ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান। বক্তরা এসময় পবিপ্রবিতে হেকেপ এর চলমান প্রকল্পগুলোর সফলতা ও প্রভাব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি