প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৈঠক

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫
image

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে বিশ্ববিদ্যালয়টির সিএসই ক্লাবের সহযোগিতায় ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করেছিল। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অক্সফোর্ড সিনার্জির চেয়ারম্যান, তাহির খান এবং স্কটল্যান্ডের এডিনবার্গ ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের তথ্য নিশ্চিতকরণ বিশেষজ্ঞ ও সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, লিও জে।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৈঠক
আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এরশাদুল এইচ. চৌধুরী, বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত উপ পরিচালক সৈয়দ আবুল হাসানাত এবং ঢাকা অক্সফোর্ড সিনার্জির মার্কেটিং ইনচার্জ ফররুখ শোভন। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজনে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা হচ্ছে সাইবার আক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করার অনুশীলন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটি কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা সাইবার আক্রমণের ঝুঁকি হ্রাস করে। সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি তথ্য সুরক্ষা প্রধান কৌশল। আধুনিক সংস্থাগুলো এবং অনেক সংগঠন সাইবার হুমকি মোকাবেলায় সাইবার নিরাপত্তা প্রোগ্রামগুলি উন্নত করছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম