কুবিতে গল্প ছবির আয়োজন

কুবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪
image

‘মসজিদের দিকে দৌড়াচ্ছেন মুক্তিযোদ্ধা আসাদ। আজকে শিন্নি দিবে তালুকদাররা’- নয় শব্দের গল্পটি লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফয়দাল হাসান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তঞ্চতে সাহিত্য সংগঠন ‘অনুস্বার’ এর উদ্যোগে নয় শব্দে গল্প লেখা এবং বইয়ের আলোকচিত্র প্রদর্শনের এমনই এক ব্যতিক্রমী আয়োজন হয়ে গেল দিনব্যাপী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামূল হক।

কুবিতে গল্প ছবির আয়োজন
ড. জি.এম. মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘নয় শব্দের চুম্বকীয় লাইন। অসাধারণ মেধার পরিচয় বহন করে। ক্যাম্পাসে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে বৃদ্ধি হোক সমাজ সংস্কার চেতনা।'
নাহিদা নাহিদ বলেন, অনুস্বারের স্বল্পপরিসরে নান্দনিক আয়োজনে আমি মুগ্ধ। সাফল্য কামনা করছি এ সংগঠনটির অগ্রযাত্রার আয়োজনে।
আলোচনা শেষে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বইয়ের আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা নিঝুম, দ্বিতীয় স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজিজুল আবিদ খান রিফাত।
নয় শব্দের গল্পতে প্রথম হন বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী, আইসিটি বিভাগের মাসুদ পারভেজ সবুজ, দ্বিতীয় স্থান লাভ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হাসান।
অনুষ্ঠানটি নিয়ে সংগঠনটির সভাপতি শতাব্দী জুবায়ের বলেন, ‘এমন ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম। আলোকচিত্র এবং গল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মননশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর সাড়াও প্রশংসাজনক। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম