প্রাইমএশিয়ার প্রকৌশল অনুষদ ও প্রাণরসায়ন বিভাগে নবীনবরণ

প্রাইমএশিয়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪

নবীনবরণ অনুষ্ঠান রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে প্রকৌশল অনুষদভুক্ত বস্ত্র প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই),ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই),স্থাপত্যবিদ্যা বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাণরসায়ন বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ সকল অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী৷

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এরশাদুল এইচ. চৌধুরী, স্থাপত্যবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজীব বরণ রায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান৷

অন্যান্যের মধ্যে বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ড. এমএম মুস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল অনুষদের সদস্যবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷

এদিকে প্রাণরসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, এ কে এম আশরাফুল হক ও রেজিস্ট্রার, আবুল কাশেম মোল্লা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব সায়েন্স-এর ডিন, অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোহাম্মদ নাজির হোসাইন৷

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷ সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়৷

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের