সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিআরসির শীতবস্ত্র বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯
image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শীতার্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিআরসির শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে সংগঠনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার ৫০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে। এ সময় সব শিশুদের একটি করে করে কম্বল, সোয়েটার ও কানটুপি বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ইঞ্জি. ড. মো: তৌহিদুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল্লাহ, সিপিএস বিভাগের শিক্ষক মো. আওরঙ্গজেব আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, কাম ফর রোড চাইল্ড, মাভাবিপ্রবি শাখার সভাপতি রিফাদ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ জুলাই পথশিশু মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম