পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৫
image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো.হারুনর রশিদ ও কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। পরে ‘জয় বাংলার’ পাদদেশ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হয়। সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান পবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতি, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। পরে শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী। এ সময় তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনর রশিদ। পবিপ্রবির উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘বুদ্ধিজীবিদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল পাকহানাদার বাহিনী। কিন্তু একটি যুদ্ধ বিজয়ী জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা  নির্মিত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।’ এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পবিপ্রবিতে রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম