ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:০১
image

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে নতুন যোগ দেওয়া ৭২ জন শিক্ষক নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি আজ রবিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা চৌধুরী, পরিচালক (অর্থ ও হিসাব) মোমিনুল হক মজুমদার, পরিচালক (স্টুডেন্টস অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। এটি আর দশটি পেশার মতো নয়। শিক্ষকদের সাধক হতে হয় এবং ব্রতচারী হতে হয়। জ্ঞান সাধনাকে জীবনের ব্রত করে এই পেশায় যারা যুক্ত হলেন তাদের সবাইকে অভিনন্দন।’ এসময় তিনি শিক্ষকদেরকে গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই একজন শিক্ষকের প্রধান কাজ উল্লেখ করে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষদেরকে অনুসরণ করে। তারা শিক্ষকদেরকে জীবনের আদর্শ হিসেবে মানে। তাই শিক্ষকদেরকে চলাফেরায় এবং জীবনাচরণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম