কুবিতে মুক্তিযুদ্ধের বই নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা

কুবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১৪:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শ্রাবণ প্রকাশনীর আয়োজনে ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু হয়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় ক্যাম্পাসের সাহিত্য সংগঠন ‘অনুস্বার’ এর সহযোগিতায় শুরু হয় দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলা।

কুবিতে মুক্তিযুদ্ধের বই নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা
শ্রাবণ প্রকাশনী ও বইনিউজের আয়োজনে ‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে অনুষ্ঠিত বইমেলাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজেও অবস্থা নেবে। মেলায় মুক্তিযুদ্ধের ওপর বাছাই করা ৫ শতাধিক বই প্রদর্শন ও বিক্রি করা হবে। মুক্তিযুদ্ধের নির্বাচিত গ্রন্থসমূহ ২০ শতাংশ কমিশনে মেলায় পাওয়া যাবে।
বই মেলার এই আয়োজক ও প্রকাশক জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চার মাসব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলার আয়োজন করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলা শহর, উপশহর ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইভর্তি গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে শ্রাবণ প্রকাশনীর ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি। একাত্তরের দিনগুলি, আমি বীরাঙ্গনা বলছি, বীরাঙ্গনার জীবনযুদ্ধ, ফিরে দেখা একাত্তরসহ পাঁচ শতাধিক মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত বই নিয়ে সাজানো এ ভ্রাম্যমাণ বইমেলা গাড়ি।
দেশের সর্বস্তরের মানুষের দ্বারপ্রান্তে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভিন্নধর্মী এ বইমেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী ও বইনিউজ। দেশজুড়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধের বইমেলা।
মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই অনলাইন, একাত্তর টিভি, সমকাল, নিউএজ ও জাগরণীয়া। সহযোগিতায় রয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ৪ মাসব্যাপী এ বইমেলার ‘শ্রাবণ বইগাড়ি’ দেশের ৬৪ জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ভ্রমণ করবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম