রাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান বিভাগ

রাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৭
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ।

রাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান বিভাগ বুধবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ১৯ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয় লাভ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দ্বীপ কুমার দেবদাস।খেলা শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্তঃবিভাগ ক্রীড়া সাব-কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ হল প্রাধ্যক্ষ, আন্তঃবিভাগ ক্রীড়া সাবকমিটির সদস্য, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম