ইবিতে ‘বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৪:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:০৫
image

‘আমাদের জ্ঞান দক্ষতায় পরিণত করতে হবে। একজন মানুষ শুধু জ্ঞানী হলেই চলবে না, তিনি দক্ষ না হলে তার পক্ষে সফলতা অর্জন করা অসম্ভব। তাই  জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে দক্ষ কর্মী করে গড়ে তুলতে হবে’- শনিবার (১৯ জানুয়ারি) আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয় ‘বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তিনি আরো বলেন, ‘আমরা এতদিন শুনে এসেছি বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। জনসংখ্যা আমাদের দুর্গতির কারণ। কিন্ত তা নয়। দেশের ১৭০ মিলিয়ন মানুষকে জনসম্পদে রূপান্তরিত করে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ চীনসহ অনেক দেশকেই ছাড়িয়ে যাবে। আর এ ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কতটুকু অবদান রাখতে পারবো সে বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম