শাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে 'মানসিক স্বাস্থ্য: এটা কী, কেন হয় এবং কীভাবে যত্ন নিতে হয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আই.আই.সি.টি ভবনের গ্যালারি-১ এ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

শাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেল এর আয়োজনে সেমিনারে কি নোট স্পীকার হিসেবে কথা বলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক জাফর ইকবালের মেয়ে এবং 'কান পেতে রই' এর প্রতিষ্ঠাতা ইয়েশিম ইকবাল। এসময় অধ্যাপক ইয়াসমিন হক (অবসর), যৌন নিপীড়ন নিরোধ সেল এর সদস্য সচিব সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা উপস্থিত ছিলেন।

সেমিনারে নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা, মানসিক স্বাস্থ্য সমস্যায় সহায়তা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীদের মানসিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সেমিনার পরবর্তী ইয়েশিম ইকবাল বলেন, 'মানসিক স্বাস্থ্য বিষয়ে বর্তমানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক সচেতন। তারপরেও মানসিক সমস্যা নিয়ে কিছু ঘটনায় একধরনের দাগ পড়ে যায়। তবে এই সমস্যা নিরসনে কাজ করার ক্ষেত্রে সরকারের উচিৎ জাতীয় বাজেটের কিছু অংশ ব্যয় করা। কারণ বাইরের অনেক দেশ এই মানসিক সমস্যা নিরসনে কাজ করার ক্ষেত্রে তাদের জাতীয় বাজেট থেকে অর্থ ব্যয় করে থাকে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম