ইবিতে ব্লাস্টের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৪:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:২০
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে এক  সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) বেলা এগারোটায় আইন বিভাগের ম্যুট কোর্ট গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্লাস্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আইন বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ইবিতে ব্লাস্টের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর
জানা যায়, সুইডিশ অর্থায়নে ব্লাস্টের একটি প্রকল্পের অধীনে বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ও আইন এবং ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বনানী আফরিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও ব্লাস্টের মুখ্য আইন উপদেষ্টা নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম।
ভালোবাসা, জীবন ও আইন সম্পর্কিত এ কর্মশালায় আইন, আইন এবং ভূমি ব্যবস্থাপনা ও সমাজ কর্ম বিভাগের ৫৩ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় নারী অধিকার, লিঙ্গ বৈষম্য, নারী স্বাস্থ্য ও যৌন এবং প্রজনন স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে সচেতনতামূলক ট্রেনিং প্রদান করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ ব্যরিস্টার আব্দুল্লাহ আনবার আনান তিতির ও প্রশিক্ষণ সমন্বয়ক শাহ আলম।
এর আগে সকাল সাড়ে দশটায় উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. আব্দুল লতিফ এবং ব্লাস্টের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও ব্লাস্টের মুখ্য আইন উপদেষ্টা বিচারপতি নিজামুল হক নাসিম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানসহ আরও অনেকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম