বাকৃবিতে বাকসু চালুর দাবিতে সোচ্চার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

বাকৃবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:০৮
image

‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (বাকসু) চালুর দাবিতে সোচ্চার বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে বাকসু বন্ধ থাকায় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না। এতে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় করতে পারছে না। সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমস্যাগুলোও সমাধান হচ্ছে না। অবিলম্বে বাকসু নির্বাচনের দিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা চালুর জোর দাবি জানাচ্ছি।’

বাকৃবিতে বাকসু চালুর দাবিতে সোচ্চার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
লিখিত বক্তব্য পাঠ করেন বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম কর। এতে বলা হয়,বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শিক্ষক প্রতিনিধির পাশাপাশি ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে মতামত দিতে পারছে না। তারা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন এবং নানা সংকটে জর্জরিত হয়ে ছাত্রজীবন অতিবাহিত করছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাকসু নির্বাচন না দেওয়ায় ছাত্রদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটিও হরণ করা হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে দুপুর ১টার দিকে বাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। মানববন্ধনে ছাত্র নেতারা অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে বাকসু নির্বাচনের দাবি জানান। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান