ইবিতে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা শীর্ষক কর্মশালা

ইবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে ইনিস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী।
এসময় তিনি বলেন, ‘কর্মকর্তাদের মধ্যে নৈতিকতা ও পেশাদারিত্ব থাকতে হবে। এ দু’টি বিষয় যদি একজন কর্মকর্তার মধ্যে না থাকে তাহলে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বিশ্বায়নের এই যুগে তিনি সকল ক্ষেত্রেই পিছিয়ে যাবে। দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও এলজিইডির প্রশিক্ষক ড. মোঃ জহুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম