কুবিতে শেষ হলো যুক্তির লড়াই

কুবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫

‘যুক্তির আলোয় রাঙিয়ে ভুবন, মুক্ত করো তোমার প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শুরু হওয়া আন্তঃব্যাচ বিতর্ক শেষ হয়েছে সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। ফাইনাল বিতর্কে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম দ্য ইন্ডিপেনডেন্ট।

কুবিতে শেষ হলো যুক্তির লড়াই
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগীয় ক্লাসরুমে ফাইনালে সরকারী দল ‘টিম ডেইলি অবজারভার’ এর মুখোমুখি হয় বিরোধী দল ‘টিম দ্য ইন্ডিপেনডেন্ট।’ যেখান বিতর্কের বিষয় ছিল ‘আজকের সংসদ মনে করে উচ্চশিক্ষায় মাতৃভাষাকেই প্রাধান্য দেওয়া উচিত।’  
চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান নোবেল, আলাউদ্দিন আল আজাদ, মাহাবুব আলম। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ২য় ব্যাচের শিক্ষার্থী আল নাঈম। ফাইনাল বিতর্কে সেরা বক্তা হয়েছেন রানার আপ দলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল নাঈম।
প্রতিযোগিতার ফাইনালে স্পিকারের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, বিচারকার্যে সহযোগিতা করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব হোসেন সানি।
উল্লেখ্য, ১০ জানুয়ারি শুরু হওয়া এই ডিবেট প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চারটি ব্যাচের মোট ১৮টি টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করে ডিবেটিং ক্লাব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম