সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন ‘বিনোদন সংঘ’ আয়োজন করেছে রবীন্দ্র নজরুল উৎসব। আজ ৬ ফেব্রুয়ারি (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বিকেল ৫ টায় এই আয়োজন শুরু হবে।
বিনোদন সংঘের পাশাপাশি উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসবে সিলেটের সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক, নজরুল পরিষদ ও ছন্দ নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।মূলমঞ্চে রবীন্দ্রনাথ নজরুলে গান নাচ আবৃত্তি পরিবেশনার সাথে থাকবে শীতের পিঠাপুলির আয়োজন।সিলেটের সংস্কৃতিপ্রেমী সবাইকে উৎসব উপভোগ করতে সিকৃবি বিনোদন সংঘ আমন্ত্রণ জানিয়েছে।








