নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৬ জানুয়ারি নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার ও পিঠা উৎসবের উদ্বোধন ও সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মো. মহসিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বাংলা বিভাগের প্রভাষক ও লেখক শুভেন্দু সাহা, শব্দকুটিরের আহ্বায়ক সহিদুল ইসলাম রাজন, যুগ্ম আহবায়ক তাশদীদুল আলম সায়েম, অর্থ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শব্দকুটিরের সদস্যবৃন্দ।
বইমেলায় বিভিন্ন লেখকের বই প্রদর্শনী ও বিক্রয় করা হয়। পিঠা উৎসবে স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী করা হয়।








