শাবিতে আন্তর্জাতিক ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী সমাজকর্ম বিভাগে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

শাবিতে আন্তর্জাতিক ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সমাজকর্মর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সমাজকর্ম পেশাকে এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে এ পেশার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দেশে ক্রমাগত উন্নয়নের সাথে সাথে যেসব সামাজিক সমস্যা উদ্ভব হচ্ছে সেগুলো সুন্দরভাবে মোকাবেলা ও ব্যবস্থাপনা করার জন্য পেশাদার সমাজকর্মের ভূমিকা প্রয়োজন। তাই আমাদর দেশও এ পেশা অচিরেই স্বীকৃতি লাভ করবে বলে আমার বিশ্বাস।’
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদর ডিন অধ্যাপক ড. মো. আবদুল গনি, জগনাথ বিশ্ববিদ্যালয়র সমাজকর্ম বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আসাম বিশ্ববিদ্যালয়র সমাজকর্ম বিভাগর অধ্যাপক ড. শুভব্রত দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগর অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
কর্মশালায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন কলেজের সমাজকর্মের শিক্ষক এবং সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম