কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং সাহিত্যিক ইমরান চৌধুরীর উপন্যাস সংকলন ‘পঞ্চপ্রহর’ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্তমঞ্চে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন।
অনুষ্ঠানটিতে লটারির মাধ্যমে পঞ্চপ্রহর গ্রন্থের ৫০০ কপি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানটি যৌথ আয়োজন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও জয়কলি প্রকাশনী। এর আগে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কুপন বিতরণ করা হয়।এছাড়াও ‘সামাজিক পুঁজি’ (সোশ্যাল ক্যাপিটাল) প্রসঙ্গে একক বক্তৃতা করবেন সমাজতাত্ত্বিক মো. মনোয়ারুল হক।
উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ইমরান চৌধুরী নামে সাহিত্যচর্চা করেন।








