বিশ্ব ভালোবাসা দিবসে পবিপ্রবির ভিন্ন আয়োজন

পবিপ্রবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮
image

বিশ্ব ভালোবাসা দিবসে পবিপ্রবির ভিন্ন আয়োজন ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর ‘হল কৃষি’ নামক একটি সংগঠন। বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মাতে  গ্রিন ফেয়ার নামে বৃক্ষ মেলার আয়োজন করে তারা। মেলার স্টলে সকাল থেকেই বৃক্ষপ্রেমীদের ভিড় লক্ষ করা যায়। আয়োজকরা জানান, গাছের প্রতি ভালোবাসা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। মেলায় ডায়ান্থাস, মোরগঝুঁটি, ক্যালেন্ডুলা, ডালিয়া ও গোলাপসহ প্রায় ৫০ প্রকার ফুল এবং জামরুল, ডালিম ও কমলা লেবুসহ প্রায় ১০ প্রকার ফল গাছ হাজির করেন আয়োজকরা। হল কৃষির উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের শিক্ষার্থী সোহানুর রহমান জানান, ভালোবাসা দিবসটিকে ভিন্নভাবে উপস্থাপনের জন্যই এ আয়োজন। ভালোবাসা দিবসে গাছের চারা কিনতে আসা শিক্ষার্থী তানজিলা মুনিয়া বলেন, এটা নতুন অভিজ্ঞতা। এধরনের আয়োজন দেখে আমি মুগ্ধ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, বাংলাদেশের প্রস্তাবিত নামটি কী
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, বাংলাদেশের প্রস্তাবিত নামটি কী
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা