ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বসন্তবরণ উৎসব-১৪২৫। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে এই বসন্ত মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. এ.জে.এম. ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান।
মেলায় সর্বমোট ১ টি স্টল বসেছিল যারা ১২ টি বিভাগকে প্রতিনিধিত্ব করেছে। প্রত্যেক স্টলেই বাংলাদেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের নানাদিক পরিবেশিত হয়েছে। মেলা সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে জারি-সারি, মুর্শিদী, ভাওয়াইয়া ও পল্লিগীতিসহ নাটক, কবিতা ও বিভিন্নরকম নৃত্য পরিবেশিত হয়েছে। উক্ত মেলায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।








