নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

নোবিপ্রবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫
image
নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা দরজায় কড়া নাড়ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। উক্ত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে সেরা ফলাফল অর্জনের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছে ৬ জন এবং স্নাতকোত্তরে সেরা ফলাফল অর্জনের জন্য ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছে ৫ জন শিক্ষার্থী।
চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৬ জন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী শুভ ভৌমিক, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আফসানা কবির দিপ্তী এবং এগ্রিকালচার বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিয়া খান।
এছাড়াও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৫ জন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ শামসুল আলম পাটোয়ারী, একই বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী শাহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার। স্বর্ণপদক প্রাপ্তরা ২৪ তারিখ যাথাক্রমে রাষ্ট্রপতি এবং ভাইস-চ্যান্সেলরের হাত থেকে তাদের সম্মাননা স্মারক গ্রহণ করবেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম