কুবিতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

কুবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫
image

গভীর শোক এবং বিনম্র শ্রদ্ধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় দিবসটি পালনের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চোধুরী। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, হলসমূহ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী পরিষদ, বিভিন্ন বিভাগসমূহ, বিভিন্ন সহযোগী সংগঠন ও আঞ্চলিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।

কুবিতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
শ্রদ্ধা জানানোর আগে বুধবার রাত ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দিবসটি পালনের প্রস্তুতি। দলে দলে কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ একুশের গানে গানে স্মরণ করে ভাষা শহীদদের। 'অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র পরিবশন করে কবিতা আবৃত্তি। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ শহীদ মিনারে মঞ্চায়ন করে নাটক ‘একুশের সেকাল একাল।’
তারপর রাত ১১.২০ মিনিটে দিবসটির উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

কুবিতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
শাওন মাহমুদ তার বাবাকে স্মরণ করে বলেন, ‘বাবা যখন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটি সুর করেন, তখন তার একুশ বছর বয়স। একদম তরুণ। বাবা মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ৩১ আগস্ট পাকিস্তানিরা বাবাকে ধরে নিয়ে যায়। বাবার সাথে থাকা একজন সহযোদ্ধা আমাকে বাবার শেষ ভাত খাওয়ার গল্প বলেছিলেন। হাতে রক্ত, হাঁটু ভেঙ্গে দেওয়া একজন যোদ্ধা পেঁপে ভাজি, কাঁচামরিচ দিয়ে সাদা ভাত খাচ্ছেন। বাবার এই শেষ ভাত খাওয়ার দৃশ্য যখন আমি দেখি তখন আমি বাংলাদেশের লাল-সবুজ পতাকা দেখি।’ সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ভাষা একটি জাতির স্বকীয়তা বহন করে। ভাষার জন্য এমন আত্মত্যাগ এর নজির পৃথিবীর আর কোথাও নেই। এমন ত্যাগ শুধু এই বাংলা মায়ের সন্তানেরাই করতে পারে।’
এছাড়াও ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাংলা বিভাগের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ মিনার অভিমুখে অনুষ্ঠিত হয় ‘অমর একুশে প্রভাতফেরী।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম